বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ডভ্যানের ধাক্কা, মাইক্রোবাসে থাকা ৪ জন নিহত

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ডভ্যানের ধাক্কা, মাইক্রোবাসে থাকা ৪ জন নিহত

ফন্ট সাইজ:

চট্টগ্রাম নগরীতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজারে ফেরার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসের চালকসহ চার আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে কর্ণফুলী থানার শিকলবাহা কলেজ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কক্সবাজার জেলার ঈদগাঁ ইউনিয়নের উত্তর মাইজ পাড়ার মিফতা, মোরশেদ, ফেরদৌস আলম ও কক্সবাজার সদরের নাপিতখুলি এলাকার মাইক্রোবাস চালক মো. হাসান।

কর্ণফুলী থানার এসআই জাকির হোসেন বলেন, ‘চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে একটি বিয়ের অনুষ্ঠান শেষে কক্সবাজার জেলার ঈদগাঁ এলাকায় ফিরছিলেন মাইক্রোবাসের যাত্রীরা। গাড়িটি কলেজ বাজার এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যান দ্রুতগতিতে ইউ টার্নে ঘোরার সময় পেছন থেকে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে চারজন নিহত হন।’

এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন বলেও জানান তিনি।