পদ্মা নদী থেকে ৩৫ ঘণ্টা পর উদ্ধার হলো ছাত্রদল নেতার মরদেহ

পদ্মা নদী থেকে ৩৫ ঘণ্টা পর উদ্ধার হলো ছাত্রদল নেতার মরদেহ

ফন্ট সাইজ:

দীর্ঘ ৩৫ ঘণ্টা পর ঝিনাইদহ জেলার শৈলকূপা পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুজ্জামান রকির মরদেহ উদ্ধার করা হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সামনে ভেড়ামারার পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত শুক্রবার রাত ৯ টা ১০ মিনিটের দিকে ১২৩ জন যাত্রী বহনকারী বাল্কহেডে ধাক্কা লাগে  হার্ডিঞ্জ ব্রিজের পিলারের সঙ্গে। এতে রাকিবুজ্জামান রকিসহ ৩ জন নিখোঁজ হন। পরবর্তীতে দুইজনকে উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন রকি।

ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আমিরুল আরাফাত এবং ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জায়েদুর রহমান লাশ উদ্ধোরের বিষটি নিশ্চিত করেছেন।

এর আগে ঝিনাইদহের শৈলকুপার কাতলা গাড়ি ঘাট থেকে নৌকায় ১২৩ ভ্রমণকারী ভেড়ামারার সোলাইমান শাহ মাজারে বেড়াতে আসেন। এছাড়াও ওই নৌকাতে মাঝিসহ আরও বেশ কয়েকজন লোক ছিলেন। মাজার বেড়ানো শেষে রাত ৯টা ১০ মিনিটের সময় তারা হার্ডিঞ্জ ব্রিজের কাছে পৌঁছান। এ সময় স্রোতের প্রচণ্ড ধাক্কায় হার্ডিঞ্জ ব্রিজের চার নাম্বার পিলারের সঙ্গে বাল্কহেডের পেছনের অংশের ধাক্কা লাগে। এ সময় রকি, লিটন ও ওহাব পানিতে পড়ে যান। লিটন ও ওহাবকে উদ্ধার করা সম্ভব হলেও রকি নিখোঁজ ছিল।