মৌলভীবাজারে প্রতিবন্ধীদের মাঝে খাদ্য ও নগদ অর্থ বিতরণ

ফন্ট সাইজ:

প্রতি বছরের ন্যায় এবারো গ্রেটার সিলেট ডেভেলপয়েন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইন ইউকে এর অর্থায়নে মৌলভীবাজার জেলা শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে মৌলভীবাজার শহরের পশ্চিম ধরকাপন এলাকায় রুমেল কমিউনিটি সেন্টারে প্রধান অতিথি হিসেবে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। জিএসসি ইউকে মৌলভীবাজার শাখার চেয়ারপার্সন ডা. ছাদিক আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি সৈয়দ হুমায়েদ আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-মৌলভীবাজার আইনজীবী সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গবেষক ও লেখক এডভোকেট মুজিবুর রহমান মুজিব, জিএসসি স্কটল্যান্ড ইউকে রিজনের চেয়ারপারসন আহমেদ আলী জুবু, ইউকে সেন্ট্রাল কমিটির চ্যারিটি কো-অর্ডিনেটর সিরাজুল আমিন তরফদার (মিছবা), মৌলভীবাজার প্রেস ক্লাবের আহ্বায়ক বকসি ইকবাল আহমদ, নাট্যকার খালেদ চৌধুরী, শিশু রোগ বিশেষজ্ঞ ও সমাজসেবক ডা. এ. কে জিল্লুল হক, অধ্যাপক রফি উদ্দিন আহমদ, অধ্যাপক শাহ আব্দুল ওয়াদুদ, সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলীসহ অন্যরা। উপস্থিত ছিলেন- দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এডভোকেট শাহ আখলাকুল আম্বিয়া, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, মো. শাহাজান মিয়া, সুজন মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রুহেল আহমদ চৌধুরীসহ অন্যরা। প্রায় ৩০০ পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাল, ডাল, আলু, তেল, পেয়াজ, ময়দা, দুধ, সেমাই, চিনিসহ বিভিন্ন খাদ্যসামগ্রী ও ১ শতাধিক পরিবারের মধ্যে নগদ টাকা বিতরণ করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন