শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোট গ্রহণে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে: আইজিপি

শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোট গ্রহণে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে: আইজিপি

ফন্ট সাইজ:

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে ভোটগ্রহণের জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। এবার নির্বাচনে ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে ‘জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি’ সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আইজিপি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে বৈধ অস্ত্রের বিষয়ে কড়াকড়ি আরোপ করে। এর প্রেক্ষিতে বৈধ ২৭ হাজার ৯৯৫টি অস্ত্র জমা নেয়া হয়েছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে যেন ভোটগ্রহণ হয় সেজন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। থানা থেকে লুট হওয়া ব্যক্তিগত অস্ত্রের বিষয়ে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, যেকোন অস্ত্র থ্রেট। এর বাইরে বিভিন্নভাবে অস্ত্র দেশে প্রবেশ করে। সেজন্য মোকাবিলা করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা ৩ ধরনের হবে উল্লেখ করে আইজিপি বাহারুল আলম বলেন, এবার নিরাপত্তা রক্ষার্থে প্রযুক্তির ব্যবহারে উদ্যোগ নেওয়া হয়েছে। ৯০ ভাগ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে। এছাড়া ড্রোন ব্যবহার করা হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজি (প্রশাসন); মো. আকরাম হোসেন, অতিরিক্ত আইজি (অর্থ); মোসলেহ উদ্দিন আহমদ, অতিরিক্ত আইজি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) ও সরদার নূরুল আমিন, অতিরিক্ত আইজি (ডেভেলপমেন্ট)।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন