সিলেট-৬ আসনে ‘ইলেকশন ইঞ্জানিয়ারিংয়ের’ শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। মঙ্গলবার দুপুরে সিলেটে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিতে এসে সাংবাদিকদের কাছে এমন শঙ্কার কথা জানান তিনি। এমরান জানিয়েছেন- জামায়াত প্রার্থী বিপুল পরিমাণ বহিরাগত নিয়ে রেখেছে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জে। তারা ভোটের মাঠে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে।
একই সঙ্গে বিয়ানীবাজার সীমান্তবর্তী ৭ কিলোমিটার এলাকার ভোট কেন্দ্রে সেনাবাহিনী মোতায়েনের দাবি তিনি আগেই জানিয়েছিলেন। এখনো নির্বাচনী কর্মকর্তাদের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও অভিযোগ করেন- নির্বাচনে জামায়াত প্রার্থী পক্ষে কেন্দ্র দখল, টাকা বিতরণের অভিযোগ রয়েছে। এসব বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার তরফে ব্যবস্থা না নেয়ায় তার শঙ্কা আরো বেড়েছে বলে দাবি করেন এমরান আহমদ।
সিলেট-৬ আসনের বিয়ানীবাজারে সেনা মোতায়েন না করায় শঙ্কায় বিএনপি’র প্রার্থী এমরান চৌধুরী
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
অনলাইন
৪ মাস আগে
১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬, ৪ঃ২০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
