মালয়েশিয়ার রাজনৈতিক নেতৃত্ব নির্ধারণে যুক্তরাষ্ট্র কখনও হস্তক্ষেপ করেনি: মার্কিন দূতাবাস

মালয়েশিয়ার রাজনৈতিক নেতৃত্ব নির্ধারণে যুক্তরাষ্ট্র কখনও হস্তক্ষেপ করেনি: মার্কিন দূতাবাস

ফন্ট সাইজ:

মালয়েশিয়ার রাজনৈতিক নেতৃত্ব নির্ধারণ বা দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র কখনই প্রভাব বিস্তারের চেষ্টা করেনি বলে জানিয়েছে কুয়ালালামপুরস্থ মার্কিন দূতাবাস। এ সংক্রান্ত যেকোনো ধরনের দাবি বা অভিযোগকে সরাসরি ‘মিথ্যা’ ও ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছে দেশটি।
কুয়ালালামপুরে অবস্থিত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত) ডেভিড এইচ. গ্যাম্বল জুনিয়র এক বিবৃতিতে এই বার্তা তুলে ধরেন। সামাজিক মাধ্যমে প্রকাশিত বিবৃতিতে তিনি জানান, ‘যুক্তরাষ্ট্র কখনও মালয়েশিয়ার রাজনৈতিক নেতৃত্ব নির্ধারণ করার চেষ্টা করেনি। এ নিয়ে প্রচারিত যে কোনো বিবরণ বা দাবি সম্পূর্ণ অসত্য।’ মালয়েশিয়ার ঘরোয়া রাজনীতি ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আন্তর্জাতিক অঙ্গন এবং সামাজিক মাধ্যমে চলা বিভিন্ন জল্পনাকল্পনা ও অপপ্রচারের প্রেক্ষাপটেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন স্পষ্ট অবস্থান প্রকাশ করা হলো বলে মনে করা হচ্ছে।