মামুনুর রশীদের ছবি ঘিরে কৌতূহল

মামুনুর রশীদের ছবি ঘিরে কৌতূহল

ফন্ট সাইজ:

সম্প্রতি বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ ও তরুণ অভিনেত্রী প্রিসিলা ডি কস্তার একাধিক ছবি ভাইরাল হয়েছে। অনেকেই ছবিগুলো নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন। তবে জানা গেছে, এটি একটি নাটকের দৃশ্য। সামাজিক যোগাযোগমাধ্যমের ‘ভাইরাল’ সংস্কৃতিকে গল্পের উপাদান করে নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক ‘আমরা ভাইরাল’। পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু। নাটকটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ। তার বিপরীতে দেখা যাবে তরুণ অভিনেত্রী প্রিসিলা ডি কস্তাকে।