জয়া আহসান অভিনীত ফ্যাশন ফিল্ম ‘হিউজ অব লংগিং’ যুক্তরাজ্যের ১৩তম লন্ডন ফ্যাশন ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬-এ নির্বাচিত হয়েছে। যৌথভাবে ছবিটির গল্প লিখেছেন ও পরিচালনা করেছেন— রণদীপ ভট্টাচার্য ও যুধাজিৎ বাগচী। মুম্বাইয়ের প্রযোজনা প্রতিষ্ঠান ইয়ানুস ফিল্মসের ব্যানারে নির্মিত হয়েছে ছবিটি। ফরাসি কবি ও নাট্যকার জঁ ককতোর কালজয়ী মনোড্রামা ‘দ্য হিউম্যান ভয়েস’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ‘হিউজ অব লংগিং’।
লন্ডনের উৎসবে জয়ার সিনেমা
স্টাফ রিপোর্টার
৪ সেপ্টেম্বর (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
