যাত্রা শুরু করলো ‘বেঙ্গল ফিল্ম সোসাইটি’

যাত্রা শুরু করলো ‘বেঙ্গল ফিল্ম সোসাইটি’

ফন্ট সাইজ:

বাংলা চলচ্চিত্রের প্রচার, প্রসার ও মানোন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ শুরু করা ‘বেঙ্গল ফিল্ম সোসাইটি’ এবার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেলো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে নিবন্ধিত হয়েছে সংগঠনটি। চলচ্চিত্র নির্মাতা ও সংগঠক জীবন শাহাদাতের আবেদনের পরিপ্রেক্ষিতে গঠিত হয়েছে ‘বেঙ্গল ফিল্ম সোসাইটি’। সংগঠনটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন গীতিকার ও নাট্যকার অনুরূপ আইচ। সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন জীবন শাহাদাত।