র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

ফন্ট সাইজ:

র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন বাংলাদেশের বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপ-এর প্রতিষ্ঠাতা রুনা খান। সোমবার (৩১শে আগস্ট) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় র‌্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন তার নাম ঘোষণা করে। ‘এশিয়ার নোবেল’খ্যাত এ পুরস্কার ঘোষণার মধ্যদিয়ে এবার ৬৮তম র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার উৎসবের আনুষ্ঠানিক সূচনা হলো। আগামী ১৫ই নভেম্বর ম্যানিলার মেট্রোপলিটন থিয়েটারে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেয়া হবে।
২০০৮ সাল পর্যন্ত প্রতিবছর এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেয়া হতো মোট ছয় শ্রেণিতে। সেগুলো হলো-সরকারি সেবা, জনসেবা, সামাজিক নেতৃত্ব, সাংবাদিকতা-সাহিত্য-সৃজনশীল যোগাযোগকলা, শান্তি ও আন্তর্জাতিক বোঝাপড়া। এরপর ২০০০ সাল থেকে উদীয়মান নেতৃত্ব শ্রেণিতে পুরস্কার দেয়া শুরু হয়।

ফিলিপাইনের সপ্তম প্রেসিডেন্ট ছিলেন র‌্যামন ম্যাগসাইসাই। তার নামে এ পুরস্কার দেয়া হয়। ১৯৫৭ সালের ১৭ই মার্চ এক মর্মান্তিক উড়োজাহাজ দুর্ঘটনায় মারা যান তিনি।