সমুদ্রবিলাসে সাদিয়া আয়মান

সমুদ্রবিলাসে সাদিয়া আয়মান

ফন্ট সাইজ:

অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমে বেশ সরব ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। নিজের নানা মুহূর্তের ছবি ও ভিডিও ভক্তদের সঙ্গে নিয়মিত শেয়ার করেন তিনি। ব্যস্ত শিডিউল থেকে কিছুটা বিরতি নিয়ে তিনি এখন অবস্থান করছেন থাইল্যান্ডের ফি ফি দ্বীপপুঞ্জের বিখ্যাত ‘মায়া বে’তে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে সমুদ্রসৈকত থেকে কিছু দারুণ ছবি শেয়ার করেছেন এ অভিনেত্রী। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, লাল ফ্রক, সোনালি রোদ আর সমুদ্রের পাড়ের মায়াবি মুহূর্ত।