ইউরোপের একটি উচ্চগতির এন্ডুরেন্স রেসিং প্রতিযোগিতায় দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতের দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা অজিত কুমার। এ দুর্ঘটনায় তার গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও শারীরিকভাবে সুস্থ রয়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, ‘হাই স্পিড এনডিয়োরেন্স ইভেন্ট’ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছিলেন অজিত কুমার। রেস চলাকালে তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। সৌভাগ্যক্রমে অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন তিনি।
দুর্ঘটনার কবলে অজিত কুমার
বিনোদন ডেস্ক
২৫ আগস্ট (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
