বিশ্ব নোম্যাডিক গেমসে সূচনা শেলী

বিশ্ব নোম্যাডিক গেমসে সূচনা শেলী

ফন্ট সাইজ:

বাংলাদেশের লোকসংগীত ও মরমি সাধনার চর্চা নিয়ে আন্তর্জাতিক মঞ্চে আবারো বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন সূচনা শেলী। কিরগিজ প্রজাতন্ত্রে আগামী ১ থেকে ৬ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ষষ্ঠ বিশ্ব নোম্যাডিক গেমসের সাংস্কৃতিক আয়োজনে ফোক গানের প্রতিযোগিতায় অংশ নেবেন তিনি। তার সঙ্গে প্রতিনিধিত্ব করবে তার ব্যান্ড ‘দিব্যজ্ঞানী’। ২০২৫ সালে কিরগিজস্তানে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় দেশের হয়ে অংশ নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন সূচনা শেলী।