অভিনয়ের টানা ব্যস্ততায় অপূর্ব

অভিনয়ের টানা ব্যস্ততায় অপূর্ব

ফন্ট সাইজ:

অভিনয়ের পাশাপাশি গানেও নিজের মেধার পরিচয় দিয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জীবনের প্রথম একক কনসার্টে গান গেয়ে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন এ অভিনেতা। কনসার্টের পর যুক্তরাষ্ট্রের ১২টি অঙ্গরাজ্য থেকে আরও একক অনুষ্ঠানে অংশ নেয়ার প্রস্তাব পেলেও আপাতত সেসব প্রস্তাব ফিরিয়ে দেশে ফিরেছেন তিনি। নিজের প্রথম কনসার্টের অভিজ্ঞতা জানিয়ে অপূর্ব বলেন, শুরুতে চাপ ও ভয় ছিল। তবে দর্শকের ব্যাপক আগ্রহ আমাকে মুগ্ধ করেছে। আমি সবার ভালোবাসায় মুগ্ধ, অভিভূত। দিনটি জীবনে স্মরণীয় হয়ে থাকবে। এদিকে, দেশে ফিরেই অভিনয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন ছোট পর্দার বড় অভিনেতা অপূর্ব।

ইতিমধ্যে মাশরিকুল আলম ও মাহমুদুর রহমান হিমির নাটকে কাজ করেছেন তিনি। সামনে সৈয়দ শাকিল, রুবেল হাসান, জাকারিয়া সৌখিন, মুরসালিন শুভ ও এস আর মজুমদারের নাটকেও দেখা যাবে তাকে। অপূর্ব জানান, অল্প সময়ের মধ্যে আটটি নাটকের কাজ শেষ করে আবারো যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। তবে আপাতত দর্শকের প্রত্যাশা মাথায় রেখে ভালো গল্পের নাটকেই মনোযোগ দিচ্ছেন এ অভিনেতা।

নতুন কাজ প্রসঙ্গে অপূর্ব বলেন, আমার প্রতিটি কাজই অন্য কাজগুলো থেকে আলাদা হোক- সেটা সব সময়ই চাওয়া থাকে। পরিচালকরাও আমাকে সেভাবেই ভাবেন, চিত্রনাট্য লেখেন। সেদিক থেকে বলবো, এবারের যে ক’টি কাজ করবো সেগুলোর গল্প ও চরিত্র বেশ আলাদা। অভিনেতা হিসেবে চ্যালেঞ্জের জায়গা রয়েছে। আমার বিশ্বাস, নাটকগুলো প্রকাশ্যে এলে সবারই ভালো লাগবে।