ওটিটিতে পূজা রোশানের ‘সাইকো’

ওটিটিতে পূজা রোশানের ‘সাইকো’

ফন্ট সাইজ:

বড় পর্দায় মুক্তির চার বছর পর ওটিটি প্ল্যাটফরম আইস্ক্রিনে দেখা যাচ্ছে অনন্য মামুন পরিচালিত সিনেমা ‘সাইকো’। এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে আইস্ক্রিন। সিনেমাটিতে জুটি বেঁধেছিলেন পূজা চেরি ও জিয়াউল রোশান।

২০২২ সালের কোরবানির ঈদে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এ ছাড়াও ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- শহীদুজ্জামান সেলিম, ফারহান খান রিও, রোজী সিদ্দিকী, সুব্রত প্রমুখ।