‘মার্কিন অঙ্গরাজ্যের সব সুবিধা চায় কানাডা’: ট্রাম্প

‘মার্কিন অঙ্গরাজ্যের সব সুবিধা চায় কানাডা’: ট্রাম্প

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর দুই দেশের মধ্যে প্রকাশ্য বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে। ট্রাম্প প্রশাসনের নতুন ৫০ ভাগ শুল্কারোপের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ঝেড়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, ‘কানাডা মার্কিন অঙ্গরাজ্য না হয়েও যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য হওয়ার সব সুবিধা ভোগ করতে চায়।’

ট্রাম্প অভিযোগ করেন, কানাডার বাজারে প্রবেশের ক্ষেত্রে মার্কিন কৃষকদের বছরের পর বছর ধরে বিপুল পরিমাণ শুল্ক গুনতে হচ্ছে। এর জবাবে শুক্রবার আলোচনা ভেঙে যাওয়ার পরপরই ওয়াশিংটন প্রায় ২ হাজার কোটি (২০ বিলিয়ন) ডলার মূল্যের কানাডীয় পণ্যের ওপর অতিরিক্ত ৫০ ভাগ শুল্ক কার্যকর করে। যার আওতায় রয়েছে কানাডার দুগ্ধজাত পণ্য, মদ, সিমেন্ট, পোশাক ও হকি সরঞ্জামসহ বিভিন্ন পণ্য।

এদিকে এ পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের ‘বড় ভুল হিসাব’ হিসেবে আখ্যা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, কানাডা এখন ওয়াশিংটনের সাথে সরাসরি বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়েছে। মার্কিন এই পদক্ষেপের জবাবে আগামী ৮ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর সমানুপাতিক পাল্টা শুল্ক আরোপ করা হবে। ওয়াশিংটন অন্যায্য ও অনর্থক শর্ত চাপিয়ে দেওয়ার কারণেই আলোচনা বাতিল করতে বাধ্য হয়েছে অটোয়া। কানাডার বিরোধী দল এবং প্রাদেশিক নেতারাও ট্রাম্পের এমন আচরণের বিরুদ্ধে প্রধানমন্ত্রী কার্নির কঠোর অবস্থানকে দৃঢ় সমর্থন জানিয়েছেন।