তেজগাঁও-পল্টন থানার ওসিকে প্রত্যাহার

তেজগাঁও-পল্টন থানার ওসিকে প্রত্যাহার

ফন্ট সাইজ:

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও পুলিশ প্রধানের আকস্মিক থানা পরিদর্শনের পরই তেজগাঁও ও পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে।

প্রশাসনিক কারণ দেখিয়ে শনিবার রাতে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্বাক্ষরিত পৃথক কার্যালয় আদেশে তেজগাঁও থানার ওসি পুলিশ পরিদর্শক ক্যশৈনু এবং পল্টন মডেল থানার ওসি পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোস্তফা কামাল খানকে সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তাদের প্রত্যাহার ও সংযুক্তির আদেশ ২২ আগস্ট ২০২৬ তারিখ থেকেই কার্যকর হবে।
এর আগে শনিবার বিকেলে আকস্মিকভাবে তেজগাঁও থানায় পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পরিদর্শনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী থানার ওসিকে সেখানে পাননি। অন্যদিকে সন্ধ্যায় পল্টন মডেল থানা পরিদর্শনে যান পুলিশ প্রধান ও ডিএমপি কমিশনার। সেখানে ওসি মোহাম্মদ মোস্তফা কামাল খানকে সিভিল পোশাকে পাওয়া যায়। এ সময় থানার কিছু কার্যক্রমেও অসংগতি তাদের নজরে আসে।