বেনগাজিতে বাংলাদেশি কনস্যুলেট খোলার উদ্যোগ নিয়ে আলোচনা

ফন্ট সাইজ:

লিবিয়ার বেনগাজিতে বাংলাদেশি কনস্যুলেট জেনারেল খোলার বিষয়ে লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক সমান্তরাল সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশ দূতাবাসের একটি প্রতিনিধিদল। এতে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়েছে। অনলাইন লিবিয়া অবজার্ভারে প্রকাশিত এক খবরে এ কথা বলা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের উপায় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে বাংলাদেশি প্রতিনিধিদলকে বেনগাজিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে স্বাগত জানানো হয়। আলোচনায় লিবিয়ার আইন অনুযায়ী বাংলাদেশি কর্মীদের নিয়োগপ্রক্রিয়া নিয়ন্ত্রণ, লিবিয়ায় বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের অবস্থান ও অধিকার সংশ্লিষ্ট বিষয়গুলো পরিচালনার ব্যবস্থার উন্নয়ন এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও সেবা খাতের সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেয়া হয়।