বগুড়ার মোকামতলা বন্দরে সড়ক পার হওয়ার সময় ট্রাকের চাপায় রফিকুল ইসলাম নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পান্থাপাড়া গ্রামের কফিল উদ্দিন সরকারের ছেলে। তিনি নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর হাবিলদার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন রফিকুল ইসলাম। পথে মোকামতলা বন্দরে নেমে এক সহকর্মীর সঙ্গে দেখা করার পর রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে কুন্দরহাট হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কুন্দরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইছ উদ্দিন বলেন, 'ছুটি নিয়ে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে রফিকুল ইসলাম মোকামতলায় নামেন। সহকর্মীর সঙ্গে দেখা করার পর রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।'
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। ট্রাকটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ছুটিতে বাড়ি ফেরার পথে প্রাণ গেল বিজিবি হাবিলদারের
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
অনলাইন
৩৯ মিনিট আগে
২২ আগস্ট (শনিবার), ২০২৬, ১২ঃ০০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
