এথিকের ‘হাঁড়ি ফাটিবে শতক সন্ধ্যা’ আজ

এথিকের ‘হাঁড়ি ফাটিবে শতক সন্ধ্যা’ আজ

ফন্ট সাইজ:

এথিকের বহুল আলোচিত দর্শকনন্দিত মঞ্চ নাটক উৎপল দত্তের ‘হাঁড়ি ফাটিবে’র শততম মঞ্চায়ন উপলক্ষে আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ‘হাঁড়ি ফাটিবে শতক সন্ধ্যা’ শীর্ষক এই প্রদর্শনীতে নাট্যজন রামেন্দু মজুমদার, নাট্যজন আবুল হায়াত, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর, নাট্যজন আফজাল হোসেন ও শিল্পকলা একাডেমি’র মহাপরিচালক কবি রেজা উদ্দিন স্টালিন অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এথিক সভাপতি রেজানুর রহমান। এথিকের প্রথম প্রযোজনা ‘হাঁড়ি ফাটিবে’ নতুন আঙ্গিকে নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। নাটকটির শততম মঞ্চায়ন উপলক্ষে নাটকটিতে সম্পৃক্ত মঞ্চে ও নেপথ্যের ১০০ জন কলাকুশলীদের বিশেষ সম্মাননা প্রদান করা হবে। সেইসঙ্গে এ পর্যন্ত সবগুলো প্রদর্শনীতে অভিনয় করা অভিনেতাদের জন্য থাকবে বিশেষ সম্মাননা।

শততম শো’র দর্শকদেরও সম্মানিত করা হবে। নাটকটির শততম প্রদর্শনীতে অভিনয় করবেন- হাসান রিজভী, ভাবনা হাসান, সুকর্ন হাসান, তারেক চৌধুরী রিমন, মনি কাঞ্চন, আফনান অপ্সরা, আজিম উদ্দিন, প্রদীপ কুমার, আবীর বাবু, নাহিদ মুন্না, রুবেল খান এবং মিন্টু সরদার প্রমুখ।