নায়করাজ রাজ্জাককে স্মরণ করলেন শাকিব

নায়করাজ রাজ্জাককে স্মরণ করলেন শাকিব

ফন্ট সাইজ:

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাককে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন চিত্রনায়ক শাকিব খান। গতকাল রাজ্জাকের জন্মদিনে সামাজিক মাধ্যমে দেয়া এক বিশেষ বার্তায় তিনি লেখেন, নায়করাজ রাজ্জাক আঙ্কেলকে হারানোর ৯ বছর আজ। তাকে হারানোর শূন্যতা আজও সমানভাবে অনুভব করি। তিনি শুধু একজন কিংবদন্তি নায়ক ছিলেন না, ছিলেন আমাদের চলচ্চিত্রের অভিভাবক, অনুপ্রেরণা ও ভালোবাসার এক বিশাল আশ্রয়।