দীপিকার বিরুদ্ধে অভিযোগ

দীপিকার বিরুদ্ধে অভিযোগ

ফন্ট সাইজ:

‘স্পিরিট’ সিনেমাকে ঘিরে শুরু থেকেই বিতর্কের কেন্দ্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন। সিনেমাটি থেকে দীপিকার সরে যাওয়া নিয়ে পুরনো বিতর্ক আবারো সামনে এসেছে। এবার নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গার ভাই প্রণয় রেড্ডি অভিনেত্রীর বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ তুলেছেন। তিনি বলেন, দীপিকা সিনেমার মুনাফার ১০ শতাংশ চেয়েছিলেন। কিন্তু সেটি সম্ভব না। এ কারণে বিকল্পের কথা ভাবি। আমরা বিকল্প খোঁজা শুরু করতেই তিনি তথ্য ফাঁস করতে শুরু করেন।