প্রধানমন্ত্রীর সঙ্গে স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের সাক্ষাৎ

ফন্ট সাইজ:

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নতুন ৪ সদস্য। মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে দলের স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিউল্লাহ প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎ হয়েছে বলে জানিয়েছে উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে এই ৪ নেতার সাক্ষাতের সময়ে দলের স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। এরআগে সকালে স্থায়ী কমিটির এই ৪ সদস্য জিয়া উদ্যাগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুস্পমাল্য অর্পণ করে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
গত ১৫ আগস্ট বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে এই ৪ সদস্যকে মনোনীত দেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৯ মার্চ। ওই কাউন্সিলের পর জাতীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। পরে সদস্যদের মৃত্যু ও পদত্যাগসহ বিভিন্ন কারণে কমিটির কয়েকটি পদ শূন্য হয়। বিভিন্ন সময়ে এসব পদে নতুন সদস্য যুক্ত করেছে দলটি। এবার একসঙ্গে ৪ জনকে স্থায়ী কমিটিতে যুক্ত করা হলো।

১৯ সদস্য বিশিষ্ট বিএনপির স্থায়ী কমিটিতে আগে থেকে ১৩ জন রয়েছেন । তারা হলেন, তারেক রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রেসিডেন্ট পদে দলীয় প্রার্থী করা হয়েছে। নতুন ৪ সদস্য যুক্ত হওয়ায় এখন স্থায়ী কমিটির সদস্য বর্তমান সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে।