প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের

ফন্ট সাইজ:

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফের এইচ বিএন আবিয়াহ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ক্রাউন প্রিন্সের আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন বলে জানান প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন। তিনি বলেন, সৌদি আরবের রাষ্ট্রদূত আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পত্র পৌঁছে দিয়েছেন। সাক্ষাতে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

উপ প্রেস সচিব জানান, দুই দেশের ভ্রাতৃপ্রতিম জনগণের আকাক্সক্ষা পূরণের লক্ষ্যে পারস্পরিক স্বার্থে সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে এই আমন্ত্রণ জানানো হয়েছে। কূটনৈতিক চ্যানেলে আলোচনার মাধ্যমে দুই পক্ষের সুবিধাজনক সময়ে এই সফরের সময়সূচি নির্ধারণ করা হবে বলে চিঠিতে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

সাক্ষাতে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার নেবার পর তারেক রহমান প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া ও চীন সফর করেছেন।