আমিরাতে বাংলাদেশি সহ ৫ অভিবাসী পেলেন এক লাখ দিরহাম করে পুরষ্কার

আমিরাতে বাংলাদেশি সহ ৫ অভিবাসী পেলেন এক লাখ দিরহাম করে পুরষ্কার

ফন্ট সাইজ:

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশ ও ভারতের পাঁচ প্রবাসী বিগ টিকিটের সিরিজ ২৮৯-এর ড্রয়ে প্রত্যেকে ১ লাখ দিরহাম করে জিতেছেন। পাঁচজনের মোট পুরস্কারের অর্থ দাঁড়িয়েছে ৫ লাখ দিরহাম। কারও ক্ষেত্রে বহু বছর ধরে বন্ধুদের সঙ্গে টিকিট কেনার পর এসেছে এই সাফল্য, আবার কারও বিজয়ী টিকিট ছিল সম্পূর্ণ ভাগ্যের ফল। তবে পাঁচজনের কাছেই এটি ছিল জীবনের প্রথম বিগ টিকিট পুরস্কার। তারা জানিয়েছেন, জেতা অর্থ পরিবার, সঞ্চয় ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে ব্যবহার করবেন। এ খবর দিয়েছে অনলাইন খালিজ টাইমস। 

৩৩ বছর বয়সী টেকনিশিয়ান শরৎ শশীধরনের জয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে পারিবারিক আবেগ। ২০০৭ সাল থেকে আমিরাতে বসবাসকারী শরৎ সহকর্মীদের কাছ থেকেই বিগ টিকিটের কথা জানতে পারেন। এরপর কখনো একা, কখনো বন্ধুদের সঙ্গে দলবদ্ধভাবে তিনি টিকিট কিনেছেন। তবে তার প্রথম জয়টি এসেছে তার মা ও মেয়েদের বেছে দেয়া টিকিটে।

শরৎ জানিয়েছেন, পুরস্কারের অর্থের নিজের অংশ তিনি স্বাস্থ্যের পেছনে ব্যয় করতে চান। ভবিষ্যতেও বিগ টিকিটের ড্রয়ে অংশ নেয়ার ইচ্ছা রয়েছে তার। সহপ্রতিযোগীদের উদ্দেশে তার সংক্ষিপ্ত বার্তা, ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিন এবং চেষ্টা চালিয়ে যান।’

৩৮ বছর বয়সী বাংলাদেশি ম্যানেজার আরিফুজ্জামান শুভ ভাগ্য পরীক্ষা করে আসছিলেন দুই বছর ধরে। ১৭ বছর ধরে আজমানে বসবাসকারী আরিফুজ্জামানের পরিবার বাংলাদেশে থাকে। ১০ বন্ধুর একটি দলের সঙ্গে প্রায় প্রতি মাসেই তিনি বিগ টিকিট কেনেন। বিজয়ের ফোন পাওয়ার মুহূর্তের কথা বলতে গিয়ে তিনি বলেন, আমি বাকরুদ্ধ ও খুব খুশি হয়ে গিয়েছি। এখনও বিশ্বাস করতে পারছি না, তবে জিতে আমি খুব আনন্দিত।

এখনই ১ লাখ দিরহাম খরচ করার কোনো পরিকল্পনা নেই তার। ভবিষ্যতের জন্য অর্থটি সঞ্চয় করে রাখতে চান তিনি। বিগ টিকিটে অংশ নেয়াও চালিয়ে যাবেন। সহপ্রবাসীদের উদ্দেশে আরিফুজ্জামান বলেন, সবারই বিগ টিকিট কেনা উচিত। কারণ এটি ভবিষ্যতের জন্য আশার সুযোগ তৈরি করে।

কেরালার ২৮ বছর বয়সী অখিল চন্দ্রন আর পি-এর বিজয়ী নম্বরটি তার এক বন্ধু এলোমেলোভাবে বেছে দিয়েছিলেন। বিক্রয় ও কাস্টমার সার্ভিসে কর্মরত অখিল পাঁচ বছর ধরে আমিরাতে আছেন। বন্ধুদের সঙ্গে তিনি গত সাত বছর ধরে বিগ টিকিটে অংশ নিচ্ছেন। জেতা অর্থের নিজের অংশ সঞ্চয় করতে চান তিনি। আগামী মাসের ড্রয়ের জন্য ইতিমধ্যে নতুন টিকিট কেনার কথাও ভাবছেন। অখিল বলেন, সবসময় টিকিট কিনুন। আপনি জানেন না কখন আপনার ভাগ্য খুলবে। একদিন আপনিও আমাদের মতো ভাগ্যবান হবেন।
৪৪ বছর বয়সী স্কুলের প্রহরী সাইদালাভি কারিওদান ভারিচালিলের জন্যও বিজয়ের ফোনটি ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। কেরালার বাসিন্দা সাইদালাভি ১৭ বছর ধরে আমিরাতে বসবাস করছেন। গত চার বছর ধরে বন্ধুদের সঙ্গে বিগ টিকিট কিনে আসছেন তিনি। তার বন্ধু আনুব এলোমেলোভাবে বিজয়ী টিকিটটি বেছে দিয়েছিলেন। ফলে একসঙ্গে বিগ টিকিটে অংশ নেওয়ার পর এটিই তাদের প্রথম জয়। সাইদালাভি পুরস্কারের নিজের অংশ ভারতে থাকা পরিবারের কাছে পাঠাতে চান। পরবর্তী ড্রয়ের জন্য ইতিমধ্যে নতুন টিকিটও কিনেছেন। সহপ্রতিযোগীদের উদ্দেশে তার বার্তা, আশা ধরে রাখুন! আপনার দিনও আসবে।

৩২ বছর বয়সী বাংলাদেশি সবুজ মো. দেলোয়ার মুন্সি সামাজিক যোগাযোগমাধ্যমে বিগ টিকিট সম্পর্কে জানতে পারেন। এরপর চার বছর ধরে তিনি নিয়মিত এতে অংশ নিচ্ছেন। সাড়ে সাত বছর ধরে আমিরাতে বসবাসকারী সবুজ সর্বশেষ কেনা টিকিটে প্রথমবারের মতো পুরস্কার জেতার খবর পেয়ে উচ্ছ্বসিত হন। ১ লাখ দিরহামের পুরস্কার তিনি আমিরাতে নিজের দৈনন্দিন খরচ ও জীবনযাপনের প্রয়োজন মেটাতে ব্যবহার করতে চান। তার কাছে এই জয় প্রমাণ করে, প্রতিদিনের সাধারণ একটি কেনাকাটাও কখনো কখনো জীবনে অপ্রত্যাশিত পরিবর্তন আনতে পারে।

এই পাঁচ বিজয়ী ছাড়াও আগস্ট মাসে বিগ টিকিটে আরও বড় পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এ মাসে মোট ২৬ জন বিজয়ী নগদ অর্থ, বিলাসবহুল গাড়ি এবং দ্য বিগ স্পিনের মাধ্যমে সর্বোচ্চ ১০ লাখ দিরহাম জেতার সুযোগ পাবেন। সবচেয়ে বড় পুরস্কার ঘোষণা করা হবে ৩রা সেপ্টেম্বরের লাইভ ড্রয়ে। ওই দিন একজন বিজয়ী পাবেন ১ কোটি ৫০ লাখ দিরহাম। একই সন্ধ্যায় আরও পাঁচজন বিজয়ী প্রত্যেকে পাবেন ১ লাখ দিরহাম। এ ছাড়া চারটি সাপ্তাহিক ই-ড্রয়ে প্রত্যেক বিজয়ী পাবেন ২৫ হাজার দিরহাম। আগস্টের বাকি ই-ড্রগুলো হবে ২০ আগস্ট, ২৭ আগস্ট এবং ১ সেপ্টেম্বর। বিগ টিকিটের ইউটিউব চ্যানেলে সন্ধ্যা সাড়ে ৭টায় বিজয়ীদের নাম সরাসরি ঘোষণা করা হবে।

আগস্টে বিগ টিকিট কিনলেই স্বয়ংক্রিয়ভাবে দ্য বিগ স্পিনে অংশ নেয়ার সুযোগ থাকবে। ৩রা সেপ্টেম্বরের লাইভ ড্রয়ে তিনজনকে নির্বাচন করা হবে। এরপর ৩রা অক্টোবর তারা দ্য বিগ স্পিনে অংশ নেবেন এবং সর্বোচ্চ ১০ লাখ দিরহাম জেতার সুযোগ পাবেন। নতুন গাড়ির জন্যও রয়েছে দুটি সুযোগ। ল্যান্ড রোভার ডিফেন্ডার বিজয়ীর নাম ঘোষণা হবে ৩রা সেপ্টেম্বর। এরপর নিসান প্যাট্রোল-এর ড্র হবে ৩রা অক্টোবর।

বিগ টিকিটের ওয়েবসাইট এবং আবুধাবি ও আল আইনের বিভিন্ন খুচরা বিক্রয়কেন্দ্র থেকে টিকিট কেনা যায়। আবুধাবি: জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মোহাম্মদ বিন জায়েদ সিটি, মোরাফিক মুসাফাহ, মিনা জায়েদ পোর্ট মোরাফিক এবং মোরাফিক মদিনাত জায়েদ- এ কেনা যাবে টিকেট। আল আইনে আল আইন এয়ারপোর্ট এবং মোরাফিক সিটি চেক-ইন, আল আইন। মোরাফিকের দোকানগুলো প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে।
আগস্টের ই-ড্র সূচি
দ্বিতীয় সপ্তাহ: ১৩-১৯ আগস্ট কেনাকাটা । ড্র ২০ আগস্ট
তৃতীয় সপ্তাহ: ২০-২৬ আগস্ট কেনাকাটা । ড্র ২৭ আগস্ট
চতুর্থ সপ্তাহ: ২৭-৩১ আগস্ট কেনাকাটা । ড্র ১লা সেপ্টেম্বর