খুলনায় জয় ঢালী (২৭) নামের এক যুবককে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সোয়া ৯টার দিকে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামের একটি চায়ের দোকানের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত যুবক দুর্জনীমহল গ্রামের বাসিন্দা আক্তার ঢালীর ছেলে।
খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
