রূপগঞ্জে সাংবাদিকদের উদ্যোগে বৃক্ষরোপণ

রূপগঞ্জে সাংবাদিকদের উদ্যোগে বৃক্ষরোপণ

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রূপগঞ্জ টেলিভিশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পূর্বাচল সমু মার্কেট এলাকার সাংবাদিক কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সারা দেশে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচির আওতায় এবং রূপগঞ্জ উপজেলা প্রশাসনের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল, রূপগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নূরনবী ভূঁইয়া, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু মোহাম্মদ মাসুম, উপজেলা বিএনপি’র কোষাধ্যক্ষ শামীম ভূঁইয়া, বিএনপি নেতা আবুল হোসেন, মোহনা টিভির ছাত্তার আলী সোহেল, কালের কণ্ঠের রাসেল আহমেদ, যমুনা টিভি ও দৈনিক মানবজমিন পত্রিকার জয়নাল আবেদীন জয়, একাত্তর টিভির রিয়াজ হোসেন, নাগরিক টিভির মাহবুব আলম প্রিয়, যায়যায়দিনের রিপন মিয়া, গ্লোবাল টিভির এনামুল হক, এদিন পত্রিকার সাকের আহমেদ, এটিএন বাংলার রাজু আহমেদ, এনটিভির শাকিল আহমেদ, চ্যানেল নাইন-এর শাওন গাজী, রুপালী বাংলাদেশের রাকিবুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কর্মসূচির শুরুতে অতিথিরা পূর্বাচল এলাকায় বিভিন্ন ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। পরে সাংবাদিক ও অতিথিরা কয়েকটি স্থানে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।