চাঁদপুর জেলার বিসিএস ক্যাডারে কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে গঠিত সংগঠন চাঁদপুর জেলা বিসিএস অফিসার্স ফোরাম। আজ শনিবার বিকাল ৩টায় ঢাকার বেইলী রোডে অবস্থিত অফিসার্স ক্লাবে সংগঠনটির একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কর্মকর্তাদের সামাজিক বন্ধন সুদৃঢ়করণ ও ফোরামের স্থায়ী রূপরেখা প্রণয়নের লক্ষ্যে দু’টি আলাদা কমিটি গঠন করা হয়। একটি আহ্বায়ক কমিটি অপরটি গঠনতন্ত্র উপ-কমিটি।
সভায় ডা. মো. আমিনুল ইসলামকে আহবায়ক এবং মো. আমিনুল হক, সরকার আবুল কালাম আজাদ ও মো. ভিখারুদ্দৌলা চৌধুরীকে যুগ্ম-আহ্বায়ক এবং মো. জাকির হোসেন কামাল, মো. জাকির হোসেন জামাল ও এ.কে.এম রফিকূল ইসলামকে কমিটির সদস্য করে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
ড. মো. আবদুল হককে আহ্বায়ক ও মো. সহিদ উল্লা মিয়া, মো. ফারুক হোসেন, মো. মাকছুদুর রহমান পাটওয়ারী, ড. মো. শাহ আলম, মো. ভিখারুদ্দৌলা চৌধুরী, মো. মইনুল ইসলাম মজুমদার, তানিয়া তাকাসসুমকে সদস্য করে ৮ সদস্যের গঠনতন্ত্র উপ-কমিটি গঠন করা হয়।
