ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ বাতিল দাবিতে বিক্ষোভ সমাবেশ

ফন্ট সাইজ:

গাইবান্ধার সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ড শুমারিতে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে নিয়োগের ফলাফল বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে উপজেলা বিএনপি। বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল, সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, যুগ্ম আহ্বায়ক আনোয়রুল ইসলাম, উপজেলা ছাত্রদল সদস্য সচিব পারভেজ সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম মিঠু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নয়ন কবির নয়ন, মৎস্যজীবী দলের সভাপতি মাসুদ রানা প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, ফ্যামিলি কার্ড শুমারির মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিতে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে যোগ্যতা ও মেধার পরিবর্তে অনিয়ম ও পক্ষপাতের আশ্রয় নেয়া হয়েছে। ফলে প্রকৃত যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন। তারা বিতর্কিত নিয়োগের ফলাফল বাতিল করে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় পুনরায় নিয়োগ দেয়ার দাবি জানান।