হত্যার ১৬ বছর

তিনজনের যাবজ্জীবন

ফন্ট সাইজ:

দীর্ঘ ১৬ বছর আগে সিরাজগঞ্জের রায়গঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধে তরিকুল ইসলাম নামে একজনকে পিটিয়ে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। গতকাল দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এ মামলায় আব্দুল মজিদ নামে একজন মৃত্যুবরণ করায় অব্যাহতি এবং আরও ১০ আসামিকে খালাস দেয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলো- রায়গঞ্জ উপজেলার গ্রামপাঙ্গাসী গ্রামের আমজাদ হোসেনের ছেলে আব্দুল মান্নান, তার ভাই হীরা মিয়া ও সলঙ্গা থানার বোয়ালিয়ার চর গ্রামের মাজেম আলীর ছেলে রফিকুল ইসলাম। আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) শামচুজ্জোহা শাহানশাহ এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি মামলার বরাদ দিয়ে জানান, ২০০৯ সালের ৩০শে আগস্ট জমিজমা সংক্রান্ত বিরোধে গ্রামপাঙ্গাসী গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে তরিকুল ইসলামকে পিটিয়ে হত্যা করা হয়।

পরে এ ঘটনায় নিহতের ভাই আব্দুল মন্নাফ বাদী হয়ে ১৪ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা ২০১০ সালের ৬ই জানুয়ারি ওই ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় দেন।