গোপালগঞ্জের মুকসুদপুরের ঢাকা-বরিশাল মহাসড়কের দিগনগর এলাকায় ট্রাকের ধাক্কায় রেজাউল আলম (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল মুকসুদপুর উপজেলার বড় বনগ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুকসুদপুর থেকে টেকেরহাটে একটি মোটরসাইকেলে যাচ্ছিলেন তিনি।
এ সময় একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দিলে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ও সার্জেন্ট আজাদুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন:
আরেক রকম যোদ্ধা
