নেত্রকোণায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

নেত্রকোণায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

ফন্ট সাইজ:

পূর্বধলায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার নারান্দিয়া এলাকায় নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নেত্রকোণা থেকে সারবোঝাই একটি ট্রাক ময়মনসিংহের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে ময়মনসিংহ থেকে নেত্রকোণার দিকে আসছিল একটি পিকআপ। এ সময় নারান্দিয়া এলাকায় পৌঁছালে যানবাহন দু’টির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ চারজন নিহত হন। শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, এই মুহূর্তে আমরা ঘটনাস্থলে রয়েছি। উদ্ধার কার্যক্রম চলছে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।