স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি আরব প্রবাসী ইয়াছিন আহমেদ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী মিতু বেগম (২১) গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে গত বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার মালিহাতা এলাকায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষের ঘটনা ঘটে। দু
র্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম। নিহত ইয়াছিন শহরের কমলপুর মুসলিমের মোড় এলাকার পূবালী ব্যাংক বিল্ডিং মালিক মৃত বাক্কী মিয়ার ছেলে। ওসি বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা স্বামী-স্ত্রী দুইজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়।
ওসি আরও জানান, মালিহাতা এলাকায় একটি অজ্ঞাত ট্রাক পেছন থেকে মোটরসাইকেল আরোহী ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি দ্রুতগতির হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
