পিতার স্বীকৃতির দাবিতে দুই ছেলের সংবাদ সম্মেলন

পিতার স্বীকৃতির দাবিতে দুই ছেলের সংবাদ সম্মেলন

ফন্ট সাইজ:

জামালপুরের বকশীগঞ্জে পিতার স্বীকৃতি দাবিতে সংবাদ সম্মেলন করেছেন দুই ছেলে। বকশীগঞ্জ পৌর সদর চরকাউড়িয়া জেলখানা রোডের বাসিন্দা নজরুল ইসলামের বিতাড়িত দুই ছেলে হোসাইন ইসলাম ও অন্তর ইসলাম পিতার অধিকার প্রতিষ্ঠার জন্য এই সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার বকশীগঞ্জ মডেল প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দশম শ্রেণির শিক্ষার্থী হোসাইন ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অন্তর অভিযোগে জানিয়েছেন, তাদের বাবা বিগত ৮ বছর আগে দ্বিতীয় বিবাহ করে তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেন।

ফলে ৮ বছর ধরে দরিদ্র নানির আশ্রয়ে থেকে পড়ালেখা চালিয়ে যাচ্ছেন তারা। পিতার অধিকার প্রতিষ্ঠায় বারবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন। যদিও এ বিষয়ে একাধিকবার সালিশ দরবার হলেও তাদের বাবা বারবারই তাদের অস্বীকার করেছে। এমনকি তাদের মায়ের নামে ক্রয়কৃত পাঁচ শতাংশ জমির উপর বাড়িঘর বেদখলে রেখেছে। ফলে অসহায় দুই ভাই মায়ের ক্রয়কৃত জমি, ঘরবাড়ি উদ্ধার ও পিতার স্বীকৃতির জন্য সংবাদ সম্মেলনে দাবি জানিয়েছেন।