দোকান মালিক সমিতি সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দের সংবর্ধনা

ফন্ট সাইজ:

বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, সিলেট জেলা শাখার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবনির্বাচিত সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। অথচ নানা সময়ে ব্যবসায়ীদের নানাভাবে হয়রানি ও সমস্যার সম্মুখীন হতে হয়। ব্যবসায়ীদের ন্যায্য অধিকার আদায় ও পারস্পরিক ঐক্য বজায় রাখতে হলে আমাদের সকলকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যেতে হবে।

বুধবার রাতে নগরীর বারুতখানাস্থ ফুড প্যারাডাইসের হলরুমে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা ও বিভিন্ন মার্কেট ব্যবসায়ী নেতৃবৃন্দের পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার যুগ্ম মহাসচিব ও হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিমের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট জেলা দোকান মালিক সমিতি ও বিভিন্ন মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।