পর পর দু’বার এসএসসি পরীক্ষায় ফেল করায় রামিদুজ্জামান টুটুল মিয়া নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। টুটুল মিয়া জেলার গাংনী উপজেলার কোদাইলকাটি গ্রামের মিন্টু মিয়ার ছেলে। সে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাখুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। বৃহস্পতিবার সকালে বাড়ির শয়নকক্ষ থেকে টুটুল মিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবার সূত্র জানিয়েছে, রামিদুজ্জামান টুটুল মিয়া এসএসসি পরীক্ষায় পর পর দুইবার ইংরেজি বিষয়ে ফেল করায় পরিবারের লোকজন তাকে বকাবকি করে। এ নিয়ে অভিমানে সে শয়নকক্ষে সিলিংফ্যানের সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আত্মহত্যার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পর পর দুইবার পরীক্ষায় ফেল করায় আত্মহত্যা
মেহেরপুর প্রতিনিধি
১৪ আগস্ট (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
