‘আন্ধার’-এ চঞ্চল চৌধুরী

‘আন্ধার’-এ চঞ্চল চৌধুরী

ফন্ট সাইজ:

নতুন সিনেমা ‘আন্ধার’র শিল্পীদের নিয়ে একের পর এক চমক দিচ্ছেন নির্মাতা রায়হান রাফী। অভিনব প্রচারণার অংশ হিসেবে এবার সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্র শমসের হিসেবে চঞ্চল চৌধুরীকে পরিচয় করিয়ে দিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে চঞ্চল চৌধুরীর অভিনয় নিয়ে নিজের মুগ্ধতার কথা জানান রাফী। নির্মাতা বলেন, এর আগে অভিনেতার সঙ্গে দু’বার কাজ করার সুযোগ হলেও দু’টিই ছিল ক্যামিও ধরনের চরিত্র।

ফলে তার অভিনয়ের পুরোটা দর্শকের সামনে তুলে ধরার সুযোগ হয়নি। রাফী বলেন, সত্যি বলতে কী, বাংলাদেশের কোনো ছবি দেখে আমার কখনো মনে হয়নি, চঞ্চল ভাই তার পুরো ট্যালেন্ট দেখাতে পেরেছেন। সমস্যা হচ্ছে, ভদ্রলোকের ট্যালেন্টের যেন শেষ নাই। তাই পুরোটা দেখানো আদৌ সম্ভব কি নাÑ সেটাও জানি না। ছবিতে অভিনয় করা নিয়ে বেশ উচ্ছ্বসিত চঞ্চলও। তিনি বলেন, ‘আন্ধার’ সিনেমায় অভিনয় করাটা আমার জন্য অনন্য একটা অভিজ্ঞতা। এ ধরনের গল্প এবং চরিত্রে আগে কখনো অভিনয় করা হয়নি। অনেক ধন্যবাদ এবং ভালোবাসা রায়হান রাফী। ভিন্ন ভিন্ন পছন্দের গল্প ও চরিত্রে অভিনয়ের আমার যে আকাক্সক্ষা বা তাড়না সে হিসেবেই ‘আন্ধার’ আমার প্রিয় কাজ। আশা করি, দর্শক নতুন কিছু এবং ভালো কিছু পেতে যাচ্ছে। এর আগে নাজিফা তুষি, আফসানা মিমিসহ সিনেমাটির বিভিন্ন চরিত্রের ঝলক প্রকাশ করেছেন নির্মাতা। এবার চঞ্চল চৌধুরীর চরিত্র সামনে আসায় ‘আন্ধার’ নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।