প্রেক্ষাগৃহে যাত্রার পর আবারো নিজ চিত্রায়ণের জায়গায় ফিরছে সিনেমা ‘দেলুপি’। আজ খুলনার বটিয়াঘাটা উপজেলা পরিষদ অডিটরিয়ামে চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এদিন মোট চারটি শো হবে। সিনেমার নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম জানান, সকাল সাড়ে ১০টা, বেলা ৩টা, বিকাল ৫টা ১৫ মিনিট এবং সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন। প্রতিটি টিকিটের দাম ধরা হয়েছে ৯৯ টাকা।
খুলনায় ফের ‘দেলুপি’
স্টাফ রিপোর্টার
১৪ আগস্ট (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
