ঘরের মাঠে মুরাস ইউনাইটেডকে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লীগের মূলপর্বে উঠেছে ফর্টিস এফসি। বসুন্ধরা কিংস অ্যারেনায় মো. ইব্রাহীমের একমাত্র গোলে কিরগিস্তানের ক্লাবটিকে হারিয়েছে ফর্টিস। এই জয়ে প্রথমবারের মতো এএফসি মঞ্চে খেলতে নেমেই ইতিহাস গড়ল বাংলাদেশ ফুটবল লীগের (বিএফএল) সর্বশেষ আসরে তৃতীয় হওয়া ক্লাবটি।
২০২৫-২৬ মৌসুমে লীগ চ্যাম্পিয়ন হয় বসুন্ধরা কিংস আর রানার্সআপ হয় ঢাকা আবাহনী। দুটি ক্লাবের ওপর ফিফা নিষেধাজ্ঞা থাকায় সুযোগ আসে তৃতীয় হওয়া ফর্টিস এবং পুলিশ এফসির সামনে। রাতে প্রিমিলিমিনারি রাউন্ডে সিরিয়ার ক্লাব আল ইত্তিহাদের বিপক্ষে মাঠে নামবে ফর্টিস। আর ঘরের মাঠে মুরাসকে হারিয়ে সুযোগ এরইমধ্যে কাজে লাগিয়েছে ফর্টিস।
গত মৌসুমে এএফসি চ্যালেঞ্জ লীগের প্রিমিলিমিনারি রাউন্ডে আবাহনীর মুখোমুখি হয় মুরাস ইউনাইটেড। সেবার পল্টনের জাতীয় স্টেডিয়ামে মারুফুল হকের দলকে ২-০ গোলে হারায় তারা। তবে বাংলাদেশে এবার এসে আর হাসিমুখে ফিরতে পারেনি মুরাস, তাদেরকে হতাশা উপহার দিয়ে এখন মূল পর্বের টিকিট ফর্টিসের হাতে।
