দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ধস, ১৪ অবৈধ খনি শ্রমিক নিহত

দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ধস, ১৪ অবৈধ খনি শ্রমিক নিহত

ফন্ট সাইজ:

দক্ষিণ আফ্রিকার রুস্টেনবার্গ এলাকার একটি পরিত্যক্ত খনিতে মর্মান্তিক দুর্ঘটনায় ১৪ জন অবৈধ খনিশ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও বহু শ্রমিক আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পুলিশ জানায়, রুস্টেনবার্গের কাছে এনকানেনং এলাকায় অবস্থিত ওই পরিত্যক্ত খনিটিতে খনিশ্রমিকেরা অবৈধভাবে প্রবেশ করে খনিজ উত্তোলনের কাজ করছিলেন।

তবে ঠিক কী কারণে এই প্রাণহানির ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে পুলিশ ও তদন্তকারী দল ঘটনাস্থলের পৌঁছে বিস্তারিত জানাবেন। দক্ষিণ আফ্রিকায় বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত খনিগুলো পরিত্যক্ত ঘোষণার পর সেখানে অবৈধভাবে খনিজ উত্তোলনের ঘটনা নতুন নয়। দীর্ঘদিন ধরে দেশটিতে এ ধরনের অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ খনি কার্যক্রম চলে আসছে, যা প্রায়ই বড় ধরনের প্রাণহানি ও নিরাপত্তার ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। সরকারের পাশাপাশি খনি শিল্পখাতেও এই অবৈধ কার্যক্রমের কারণে প্রতি বছর শত শত মিলিয়ন ডলারের রাজস্ব ও পণ্যের ক্ষতি হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন