নরসিংদীর রায়পুরায় সমাজসেবক ছন্দু মিঞা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। সোমবার সকালে নরসিংদীর রায়পুরার চরমেঘনা প্রাথমিক বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম সরকারের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো. সুমন মিয়ার সঞ্চালনায় বাঁশগাড়ী, মির্জারচর ও চরমধুয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কৃতি শিক্ষার্থীদের বৃত্তির নগদ অর্থ ও সম্মাননা প্রদান করা হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি সমাজসেবক ছন্দু মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সমাজ সেবক ফাইজুর রহমান সরকার (বাছেদ) বলেন, সঠিক শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। সঠিক শিক্ষা গ্রহণের পাশাপাশি সামাজিক মূল্যবোধ ও নীতি-নৈতিকতা ধারণ করতে পারলে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখা সম্ভব। তিনি আরও বলেন, রায়পুরার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল (এমপি) চর এলাকাসহ রায়পুরার শিক্ষা ও বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড প্রকল্প গ্রহন করেছেন। চরসহ রায়পুরার বিভিন্ন এলাকায় মারামারি, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, জুয়া ও অসামাজিক কর্মকাণ্ড বন্ধ করতে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন।
পাশাপাশি চরমেঘনা প্রাথমিক বিদ্যালয়টি সরকারী করণের জন্য এমপি প্রধানমন্ত্রীর কাছে জোর দাবী জানিয়েছেন। এসময় তিনি কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের অভিভাবক ও শিক্ষকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া এলাকার শিক্ষানুরাগী ও বিত্তবানদের শিক্ষা ও সমাজকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান। উদ্বোধক হিসেবে অনুষ্ঠানের উদ্ধোধন করেন বাংলাদেশ কিন্ডারগার্টন এসোসিয়েশন রায়পুরা উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মানুন। এসময় সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক ছন্দু মিঞা ফাউন্ডেশনের উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি সমাজ সেবক সুরাইয়া সুলতানা ইতি সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী মডেল অনলাইন প্রেসক্লাব সভাপতি, দৈনিক মানবজমিন জেলা প্রতিনিধি বশির আহম্মদ মোল্লা, বক্তব্য রাখেন সমাজসেবক ছন্দু মিঞা ফাউন্ডেশনের পরিচালক আসাদুর রহমান সরকার জাহাঙ্গীর, বাঁশগাড়ী, মির্জারচর ও চরমধুয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আহবায়ক ছাদেকুল ইসলাম, সানরাইজ প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক কবির হোসেন, প্রভাতী মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. রাজন মিয়া, সমাজসেবক ডা: ফারুক আহমেদ, চরমেঘনা প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নুরু মিয়া, চরমধূয়া মেঘনা মডেল স্কুলের জাহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী। কোমলমতি শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে এবং লেখাপড়ায় উৎসাহ বাড়াতে এই ধরনের বৃত্তি প্রদানের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। ছন্দু মিয়া ফাউন্ডেশন সর্বদা সমাজের অবহেলিত ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও শিক্ষা প্রসারে এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয়রা।
