দুবাইয়ে হবে নারী এশিয়া কাপের ষষ্ঠ আসর। এবার টুর্নামেন্ট হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এশিয়ার নারী ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসরকে সামনে রেখে টুর্নামেন্ট সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। টুর্নামেন্ট শুরু ২৮শে আগস্ট। ফাইনাল ১৩ই সেপ্টেম্বর। ৩১শে আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এ আসর শুরু করবে নিগার সুলতানা জ্যোতির দল।
আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে শিরোপার লড়াইয়ে নামবে। গ্রুপ ‘এ’তে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং। ‘বি’ গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কার সঙ্গী সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া। দুই গ্রুপের সেরা দুটি করে দল যাবে সেমিফাইনালে। দুটি সেমিফাইনাল হবে ১০ ও ১১ই সেপ্টেম্বর। গ্রুপ পর্বে ইন্দোনেশিয়া ম্যাচের পর ৬ই সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। একদিন পর টাইগ্রেসরা গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যা স্েবাগতিক আরব আমিরাতের বিপক্ষে লড়বে। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সবগুলো ম্যাচ হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়।
নারী এশিয়া কাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ২০২৪ সালে ঘরের মাঠে ভারতকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা উচিয়ে ধরে তারা। এ টুর্নামেন্টে সবচেয়ে সফল দল ভারত। সর্বোচ্চ তিনবার শিরোপা জিতেছে তারা। ২০১২, ২০১৬ ও ২০২২ সালে মেয়েদের এশিয়া কাপ ঘরে তোলে ভারত। শ্রীলঙ্কার মতো বাংলাদেশও এশিয়া কাপের শিরোপা জিতেছে একবার। ২০১৮ সালে মালয়েশিয়ার কিনারা ওভালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ জেতে টাইগ্রেসরা। তবে পাকিস্তানের মেয়েরা এখনো শিরোপার মুখ দেখেনি।
বাংলাদেশের সূচি
৩১শে আগস্ট: ইন্দোনেশিয়া, রাত ৯টা ৩০ মিনিট
৬ই সেপ্টেম্বর: শ্রীলঙ্কা, রাত ৯টা ৩০ মিনিট
৮ই সেপ্টেম্বর: সংযুক্ত আরব আমিরাত, রাত ৯টা ৩০ মিনিট
