লিস্টার ছেড়ে আজারবাইজান ক্লাবে যাচ্ছেন হামজা!

লিস্টার ছেড়ে আজারবাইজান ক্লাবে যাচ্ছেন হামজা!

ফন্ট সাইজ:

বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরীকে ঘিরে নতুন সংবাদ দিয়েছে আজারবাইজানের ক্রীড়া সংবাদমাধ্যম অফসাইডপ্লাস’। তারা জানিয়েছে ইংলিশ ক্লাব লিস্টার সিটি থেকে আজারবাইজানের শীর্ষ লীগের ক্লাব সাবাহ এফসিতে যোগ দিতে যাচ্ছেন ২৮ বছর বয়সি এই মিডফিল্ডার। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিক নয়। লিস্টার সিটি কিংবা সাবাহ এফসি কোনো ক্লাবই এখন পর্যন্ত হামজার দলবদল নিয়ে কোনো ঘোষণা দেয়নি।

প্রতিবেদন অনুযায়ী, দুই পক্ষের মধ্যে কিছুদিন ধরে আলোচনা চলছিল এবং ব্যক্তিগত শর্তে সমঝোতায় পৌঁছেছেন হামজা। ২০২৪-২৫ মৌসুমে হামজা ধারে খেলেছেন ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে। এর আগে ওয়াটফোর্ডের জার্সিতেও মাঠে নেমেছেন তিনি। লিস্টারের হয়ে ২০২১ সালে এফএ কাপ, ২০২১-২২ মৌসুমে এফএ কমিউনিটি শিল্ড এবং ২০২৩-২৪ মৌসুমে চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের অভিজ্ঞতা রয়েছে তার। ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী, হামজার বর্তমান বাজারমূল্য প্রায় ৪ মিলিয়ন ইউরো। এদিকে আজারবাইজান প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন সাবাহ এফসি এবার চ্যাম্পিয়ন্স লীগের বাছাইপর্বে খেলছে। প্রথম দুই রাউন্ড পেরিয়ে দলটি তৃতীয় বাছাইপর্বে জায়গা করে নিয়েছে। গুঞ্জন সত্যি হলে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লীগে খেলবেন হামজা চৌধুরী।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন