গৌরীপুরে মাদকমুক্ত প্রজন্মের প্রত্যয়ে শিক্ষার্থীদের হাতে ফুটবল

গৌরীপুরে মাদকমুক্ত প্রজন্মের প্রত্যয়ে শিক্ষার্থীদের হাতে ফুটবল

ফন্ট সাইজ:

মাদক ও সন্ত্রাসের ভয়াল থাবা থেকে আগামী প্রজন্মকে রক্ষা এবং শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে ময়মনসিংহের গৌরীপুরে ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে গৌরীপুর পৌরসভার বালুয়াপাড়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোলকপুর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুকুলনিকেতন পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারপাড়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ২১টি বিদ্যালয়ের ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের হাতে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে ফুটবল তুলে দেয়া হয়। সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আয়োজিত কর্মসূচি বাস্তবায়ন করা হয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইন এমপি এবং গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক, সাবেক ইউপি চেয়ারম্যান মো. হাবিবুল ইসলাম খান শহীদের পরামর্শে। গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মো. শাহজাহান কবির হিরা নিজস্ব অর্থায়নে এ ফুটবল বিতরণ করেন। এ সময় শাহজাহান কবির হিরা বলেন, মাদক ও সন্ত্রাস থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডের বিকল্প নেই। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আমার দেশ পত্রিকার গৌরীপুর প্রতিনিধি মো. কামাল উদ্দিন, গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা আক্তার সোমা, পৌর ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন রক্তিম, ৯ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির সাবেক সভাপতি মো. আলমগীর (খোকন), গৌরীপুর উপজেলা মানবজমিন প্রতিনিধি শামীম হোসেন আলভী এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। স্থানীয় সচেতন মহল মনে করছেন, শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি উৎসাহিত করার পাশাপাশি মাদক ও সন্ত্রাসবিরোধী সামাজিক সচেতনতা তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন