আগে বদলি পরে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

শিক্ষা মন্ত্রণালয়-এনটিআরসিএ বৈঠক

আগে বদলি পরে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

ফন্ট সাইজ:

শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মধ্যকার সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রথমে শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু, এরপর ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমবার বিকেলে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব দাউদ মিয়া, এনটিআরসিএ চেয়ারম্যান আলিফ রুদাবা, শিক্ষার তিন অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ছাড়াও বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় অংশ নেয়া একজন জানান, প্রথমে শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করা হবে। পরবর্তীতে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। শিক্ষামন্ত্রী এন্ট্রি লেবেলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ এবং দ্রুত সময়ের মধ্যে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরুর পরামর্শও দিয়েছেন। ভুল চাহিদায় সুপারিশ পাওয়া শিক্ষকদের প্রতিস্থাপনের নির্দেশনা দিয়েছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন