লন্ডন থেকে দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন

লন্ডন থেকে দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন

ফন্ট সাইজ:

দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে লন্ডনে ব্রেন টিউমারের চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। বাংলাদেশ সময় আজ সোমবার সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। তার সঙ্গে রয়েছেন জামাতা আরিফুল ইসলাম কলিন্স। বিমানবন্দরে তোলা একটি ছবিতে সাদা চুল ও দাড়িতে দেখা গেছে এই অভিনেতাকে।

বিষয়টি নিশ্চিত করে ‘নিরাপদ সড়ক চাই’র ভাইস প্রেসিডেন্ট লিটন এরশাদ জানান, কয়েক দিনের জন্য দেশে ফিরলেও চিকিৎসার কারণে শিগগিরই আবার লন্ডনে যেতে হবে ইলিয়াস কাঞ্চনকে। তিনি গণমাধ্যমকে বলেন, আজ বিকেলে দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন। তবে তার এই আসা দীর্ঘদিনের জন্য নয়। আগামী ১৫ আগস্ট লন্ডনে তার চিকিৎসার পরবর্তী পরীক্ষা-নিরীক্ষা রয়েছে। তাই ১৪ আগস্টের আগেই তাকে আবার ফিরতে হবে। ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর দীর্ঘদিন ধরে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন ইলিয়াস কাঞ্চন। এরই মধ্যে তাকে ৬০টি কেমোথেরাপি দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন