পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে হাওরের ফসল রক্ষা বাঁধ আজকে পরিদর্শনে এসেছি। তিনি সার্বক্ষণিক এই অঞ্চলের মানুষের ও কৃষকদের খোঁজখবর রাখছেন। শুক্রবার দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশার চন্দ্র সোনারথাল হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, হাওরের ফসল রক্ষা বাঁধ খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্পটি পানিসম্পদ মন্ত্রণালয় সরাসরি তদারকি করে। ফলে বাঁধ নির্মাণে যাতে প্রতি বছর সুন্দর ও দুর্নীতিমুক্ত হয় সেদিকে সরকারের সবচেয়ে বেশি নজরদারি থাকবে।
মন্ত্রী আরও বলেন, বিগত সময়ে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনেক দুর্নীতি অনিয়ম হয়েছে। এটা যাতে ভবিষ্যতে না হয় সে জন্য আমরা জিরো টলারেন্সে নিয়ে আসার চেষ্টা করছি। সেইসঙ্গে খাল খনন, নদী খনন কিংবা বাঁধ নির্মাণ এই কাজগুলো করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। সুতরাং এই প্রকল্পগুলোতে কেউ যাতে দুর্নীতি করতে না পারে সে জন্য সরকার সতর্ক অবস্থানে রয়েছে।
এবং আমরা পাহারাদারের ভূমিকায় অবতীর্ণ হয়ে এই কাজগুলো বাস্তবায়ন করবো। এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমদ, সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন ও সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়সহ উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ ও অন্যরা।
ধর্মপাশায় ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করলেন পানিসম্পদ মন্ত্রী
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
