দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যম প্রয়োজন: হুইপ দুলু

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যম প্রয়োজন: হুইপ দুলু

ফন্ট সাইজ:

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে হলে স্বাধীন গণমাধ্যম প্রয়োজন। স্বাধীন গণমাধ্যম দেশের গণতন্ত্রের বিকাশে ভূমিকা রাখে। তাই আমাদের উচিৎ স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করা। সরকার এ ব্যাপারে বদ্ধপরিকর। দেশে গণতন্ত্র সুসংহতকরণ ও উন্নয়নে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য। ঐতিহ্যবাহী নাটোর প্রেসক্লাবের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার বেলা ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দুলু আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে নাটোর প্রেসক্লাব নির্মাণে অর্থসহ জায়গার বন্দোবস্ত করে দেন। ঐতিহ্যবাহী নাটোর প্রেসক্লাব সূবর্ণ জয়ন্তির পথ পরিক্রমায় রয়েছে। আগামীতে নাটোর প্রেসক্লাবের অবস্থান আরো সুসংহত হবে। আমরা সবসময় গণমাধ্যম কর্মীদের বিপদে-আপদে তাদের সাথে থাকতে চাই, তাদের আর্থিক অবস্থানকে সুসংহত করতে চাই। নাটোর প্রেসক্লাবের সভাপতি যুগান্তর প্রতিনিধি মো. শহীদুল হক সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাংলাভিশন প্রতিনিধি কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন ও পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, নাটোর জেলা জামায়াতের আমীর ড. মীর নুরুল ইসলাম, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, এনসিপি’র জেলা যুগ্ম আহ্বায়ক রকিব উদ্দিন, ডেইলি অবজারভারের প্রতিনিধি এস এম সেদরুল হুদা ডেভিড, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মো. আজিজুল হক টুকু, নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন ও রনেন রায়, সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার হায়দার যোসেফ ও স্থানীয় ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম প্রমুখ।

এ সময় নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজহার আলী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহীনসহ বিভিন্ন শিক্ষাবিদ, সাংবাদিক ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন

Premer Cement