নিখোঁজের পরদিন রেললাইনের পাশে মিললো যুবকের গলাকাটা মরদেহ

ফন্ট সাইজ:

ময়মনসিংহের সদর উপজেলায় রেললাইনের পাশ থেকে সুমন মিয়া (৩৫) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার অষ্টধার ইউনিয়নের ভিটাপাড়া এলাকার রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সুমন ওই এলাকার আমছর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত সুমন গত বৃহস্পতিবার রাত ৮টায় বাড়ি থেকে বের হন। পরে রাতে আর বাড়ি ফেরেননি। সকাল ৯টার দিকে মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। কোতোয়ালি মডেল থানার ওসি নাজমুস সাকিব জানান- খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন