‘যুগোপযোগী শিক্ষাব্যবস্থা  গড়ে তুলতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার’

‘যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার’

ফন্ট সাইজ:

শিক্ষার্থীদের পাঠ, লেখা ও গণিতের ভিত্তিমূলক দক্ষতা নিশ্চিত করতে নতুন মূল্যায়ন কাঠামো প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে সরকার অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা, আধুনিক কারিকুলাম প্রণয়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং কার্যকর মূল্যায়ন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে। মঙ্গলবার দুপুরে সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারি- বেসরকারি সব প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্ধারিত নীতিমালা ও মানদণ্ড অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করতে হবে। শিক্ষকদের প্রশিক্ষণ, কর্মদক্ষতার মূল্যায়ন (কেপিআই) এবং শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষার মান নিয়মিত পর্যবেক্ষণের ব্যবস্থাও জোরদার করা হচ্ছে। তিনি আরও বলেন, যুগোপযোগী ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে।

শিক্ষাকে জাতির সবচেয়ে বড় বিনিয়োগ হিসেবে বিবেচনা করে সরকার ইতিহাসের সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে। আগামী চার বছরে শিক্ষা খাতে বরাদ্দ দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মাঠপর্যায়ে প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের নিয়ে ধারাবাহিক কর্মশালা আয়োজন করা হচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সমপ্রতি সিলেট বিভাগে ছয় ঘণ্টাব্যাপী এক কর্মশালায় নতুন মূল্যায়ন পদ্ধতি, শ্রেণিভিত্তিক শিক্ষার মান এবং প্রশাসনিক তদারকি বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন